বুধবার, ৩১ আগস্ট, ২০১১

ফায়ারফক্স ব্যবহার করে একই সাথে একাধিক নিকে লগইন.....

অনেকেরই একাধিক নিক বর্তমান। সেটা সামু, ফেসবুক, জিমেইল, ইয়াহু বা অন্যকোন সাইটে হতে পারে। একাধিক ফায়ারফক্স চালু করলে ডিফল্ট অবস্থায় তা একটি সেসন শেয়ার করে। ফলে ফায়ারফক্সের সকল কপিতে একই লগইন তথ্য শেয়ার হয়।

ফায়ারফক্স ব্যবহার করে এক সাইটে একাধিক নিকে লগইন করতে নীচের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।



ডেস্কটপ থেকে ফায়ারফক্স শর্টকাটের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। নীচের ছবিতে দেখুন। Target বক্সে যা লেখা আছে তার শেষে একটি স্পেস দিয়ে -p -no-remote যোগ করুন। শেষে ওকে করে বের হয়ে আসুন।



এবার ফায়ারফক্স শর্টকাটের উপরে ডাবল ক্লিক করে ফায়ারফক্স চালু করুন। দেখবেন একটি প্রোফাইল এডিটর আসবে। এখান থেকে আপনি ফায়ারফক্স প্রোফাইল তৈরী ও এডিট করতে পারবেন।



প্রয়োজন মতো সংখ্যক প্রোফাইল তৈরী করুন। যে কোন ফায়ারফক্স প্রোফাইলের উপরে ডাবল ক্লিক করে সেটিকে চালু করুন। প্রতিটি প্রোফাইল আলাদা আলাদা সেসন ম্যানেজ করবে। ফলে যতগুলো সংখ্যক নিকে চান আপনি একটি সাইটে একইসাথে লগইন করতে পারবেন।

ডায়াল আপ মডেমের স্পীড বাড়ান দিগুন গতিতে!(১১০% কার্যকরি)

১. Start>Control Panel>Phone & Modem এ যান
২. Country বক্সে Bangladesh লিখুন
Area Code বক্সে 02 লিখুন
৩. এবার Ok করুন
৪. এবার Modem ট্যাবে ক্লিক করুন
৫. সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন
৬. এরপর Properties-এ ক্লিক করুন
৭. এবার Advance ট্যাবে ক্লিক করুন
৮. Extra initialization commands বক্সে লিখুন at&fx
৯. ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
১০. এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন।
কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন