সোমবার, ১০ অক্টোবর, ২০১১

পেনড্রাইভের সাইজ বাড়ান >মিনি টিউন

আমারটিউন ব্লগে সবাইকে সালাম এবং শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন।আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে পেনড্রাইভের সাইজ বৃদ্ধি করা যায় ।আপনারার দেখেছেন হয়তো পেনড্রাইভ FAT, FAT32 ফাইল পদ্ধতিতে চলে, ফলে এখানে ফাইল সংকোচন করার কোনো সুবিধা পাওয়া যায় না। কিন্তু NTFS ফাইল পদ্ধতিতে সংকোচন করার সুবিধা রয়েছে। এনটিএফএস ফাইল পদ্ধতিতে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়।চাইলে পেনড্রাইভকে FAT অথবা FAT ৩২ থেকে NTFS এ রূপান্তর করা যায়।এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Start>Run-এ গিয়ে cmd টাইপ করে এন্টার বাটনে প্রেস করে কমান্ড প্রোমট খুলুন এবং সেখানে টাইপ করুন convert p: /FS:NTFS লিখে এন্টার করুন।p-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে রয়েছে সেই অক্ষরটি হবে, যেমন o ড্রাইভে হলে হবে o লিখতে হবে। এবার My computer-এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties-এ যান। এখান থেকে Compress Drive to Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK চাপুন।
এবার Apply To Sub Folders and Files অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসুন। এখন পেনড্রাইভে কোনো ফাইল কপি করলে সেটা খুব বেশি জায়গা নেবে না, ফলে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে।ভাল থাকবেন সবাই।আল্লাহাফেয

http://www.amartune.com/?p=776